রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

সীতাকুণ্ড বিএনপির দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে এই স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

এতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিনে স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় কার্যক্রমে অংশ নেওয়াসহ সকল প্রকার স্বীকৃতি প্রদান করা হয়েছে।

নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে দুই নেতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া এবং দলের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে সীতাকুন্ডে গণমানুষের নেতা আসলাম চৌধুরীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ভিডিও